ফের জয় পেলেন জায়েদ খান, সন্তুষ্ট নিপুণ

Share the post

শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি।শনিবার (২৯ জানুয়ারি) আপিল করলে সন্ধ্যায় বিএফডিসিতে পুনরায় ভোট গণনা করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান।

এদিকে আপিল করেও ব্যর্থ হলেন নিপুণ। আর তাই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন গত দুই মেয়াদের সফল সাধারণ সম্পাদক জায়েদ খান।আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জানান, সম্পাদকীয় পরিষদে ২৬টি নয়, ২৩টি ভোট নষ্ট হয়েছে। তিনটি ফাঁকা ছিল।

সোহান আরটিভি নিউজকে বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।প্রসঙ্গত, শুক্রবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। বিএফডিসিতে সকাল ৯টা ১৬ মিনিটে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫টা ১৬ মিনিটে। এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটার উপস্থিত হয়েছেন। ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]