ফিরিঙ্গীবাজারে এটিএম বুথে ছিনতাইয়ের চেষ্টা, চক্রের তিনজন গ্রেফতার

Share the post

নগরীর ফিরিঙ্গীবাজারে এটিএম বুথে ছিনতাইয়ের চেষ্টাকালে চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।ফিরিঙ্গীবাজার মোড়ের ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো মো. আনোয়ার হোসেন ওরফে বাবু (৩২), আদনান (৩৭) ও মো. জহির আলম (৩৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার সময় গ্রেফতার তিনজন ইউসিবিএল ব্যাংকের বুথে জোর করে ঢোকার চেষ্টা করে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক রাত ১২টার পর এটিএম বুথের দরজা খোলায় নিষেধাজ্ঞা আছে বলে বুথের সিকিউরিটি নাজিম উদ্দিন তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা নাজিম উদ্দিনকে মারধর করার জন্য চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে স্থানীয়রা এসে তিনজনকে ধরে থানায় খবর দেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজামউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার তিনজন পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। এদের মধ্যে আনোয়ার ও জহিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]