ফরিদগঞ্জে রাত পেরোতেই বদলে গেল ভোটের ফল

Share the post
চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল শিট পালটে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে গত বুধবার রাতে চারদফা ভোট গণনা শেষে হারুনুর রশিদ জমাদারকে বিজয়ী ঘোষণা করে স্বাক্ষরিত ফলাফল শিট হস্তান্তর করেন প্রিসাইডিং কর্মকর্তা। রাত পেরোতে ফলাফল পালটে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদকে বিজয়ী দেখানো হয়। এমন অভিযোগ করে বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনের দিন বিজয়ী ইউপি সদস্য হারুনুর রশিদ জমাদার। তার অভিযোগ, দক্ষিণ ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ। নির্বাচন শেষে, ভোট গণনা করে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
নানা কারণে চারবার ভোট গণনা শেষে সেখানে মোরগ প্রতীকে সর্বোচ্চ ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হই। ঘোষণা শেষে প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষরিত ফলাফল শিট আমার নির্বাচনি এজেন্ট শরীফ হোসেনের কাছে হস্তান্তর করেন। ফলাফলে, আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আহাদ (প্রতীক ফুটবল) ৩৭৭ ভোট দেখানো হয়। কিন্তু বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলীরেজা আশরাফি পরাজিত আব্দুল আহাদকে নতুন করে বিজয়ী দেখিয়ে ফলাফল শিট প্রদান করেন। সেখানে নির্বাচনের দায়িত্বরত এজেন্টদের স্বাক্ষরও জাল করে দেখানো হয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
প্রিসাইডিং কর্মকর্তা হারুন অর রশিদ যুগান্তরকে বলেন, কেন্দ্রে যে ফলাফল ঘোষণা করেছি সেটাই সঠিক। আজকে রিটার্নিং কর্মকর্তা যে ফলাফল দিয়েছেন সে সম্পর্কে জানা নেই। আমাকে বলিরপাঁঠা বানানোর চেষ্টা করা হচ্ছে। তবে রিটার্নিং কর্মকর্তা শাহ আলীরেজা আশরাফি বলেন, প্রিসাইডিং কর্মকর্তা যে ফলাফল জমা দিয়েছেন আজকে সেটাই প্রদান করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]