প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা

Share the post


প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সদ্য প্রয়াত প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার আকলিমা আকতার আঁখি, ব্যবসায় প্রশাসন বিভাগের সেকশন অফিসার মো. মিজানুর রশিদ ও অফিস সহকারী সুকণ্ঠ দত্তের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নগর-দারিদ্র্যের ওপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণের প্রস্তাব উত্থাপন করেন। পরে এই প্রস্তাব অনুযায়ী সমাজবিজ্ঞান, অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের যৌথ উদ্যোগে ‘আরবান প্রপার্টি ইরাডিকেশন’ বিষয়ক একটি গবেষণা প্রকল্প পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা ও শিক্ষাদানকে আরও উৎকর্ষকরণ ও গতিশীল করার জন্য একটি কমিটি গঠন করা হয়। সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. তফজল হক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান কাজী মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহিত উল আলম, অধ্যাপক ড. তৌফিক সাঈদ ও সহযোগী অধ্যাপক এম. মঈনুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]