মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পোরশায় অতিথি পাখি বিক্রির চেষ্টা ব্যর্থ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ছয়টি অতিথি পাখি। উদ্ধারের পর পাখিগুলো পুনর্ভবা নদীর তীরে অবমুক্ত করা হয়।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বিক্রির জন্য আনা ছয়টি পাখি উদ্ধার করে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অতিথি পাখি শিকার বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।
আমরা চাই সবাই সচেতন হোক। অতিথি পাখি প্রকৃতির সৌন্দর্য, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।

