প্রথমবার সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় বিজিবি

Share the post

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবির ৪ হাজার সদস্য সেনাবহিনীর সঙ্গে যৌথ শীতকালীন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

সংস্থাটির মহাপরিচালক বলছেন, এর ফলে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বিজিবি দেশরক্ষার দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি বাড়বে বিজিবি সদস্যদের মনোবল ও দক্ষতা। 

সীমান্তরক্ষী বাহিনী যুদ্ধকালীন সেনাবাহিনীর নেতৃত্বে দেশ রক্ষার লড়াই করবে। আইনে বলা এ নির্দেশনা কীভাবে বাস্তবায়িত হবে তা প্রথমবারের মতো হাতে কলমে শিখছেন বিজিবিতে ২৫ থেকে ৩০ বছর ধরে কর্মরত সদস্যরাও। ভৈরবের আলুকান্দার মতো এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে সারা দেশে ছড়ানো বিজিবির ৫টি রিজিওনে। আর তাতে অংশ নিচ্ছে সংস্থাটির ৬টি ব্যাটালিয়ন অর্থাৎ ৪ হাজার সদস্য।

বিজিবির এক সদস্য বলেন, আমি ২৫ বছর চাকরি করি। তবে এ ধরনের প্রশিক্ষণ এবারই প্রথম। ফলে যুদ্ধের বাস্তবসম্মত অভিজ্ঞতা হচ্ছে আমাদের। 

যৌথ প্রশিক্ষণ পরিদর্শন করে রণ প্রস্তুতির নানা কৌশল বাতলে দেয়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সুখ দুঃখের খোঁজ খবরও নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। তার কাছে প্রশ্ন ছিল কেনো এ ইতিহাস গড়া যৌথ প্রশিক্ষণ?

তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে বিজিবির সমন্বয়ের প্রয়োজন। সেটাই এ প্রশিক্ষের মূল উদ্দেশ্য। সব প্রশিক্ষণের ব্যাপারেই আমরা জোর দিচ্ছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]