প্রতিবন্ধী নারীকে ফেলে দেয়ার ঘটনায় বাস ড্রাইভার-হেলপার গ্রেপ্তার

Share the post

শুধুমাত্র ভাড়া না থাকার কারণেই এক বাক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেয়ার ঘটনায় ওই বাসের ড্রাইভার ও তার হেলপারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার মধ্যরাতে কেরানীগঞ্জের কুচিয়ামারা এলাকায় অভিযান চালিয়ে সেই বাসের হেলপার নাহিদ ও ড্রাইভার সবুজকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। শুধুমাত্র ভাড়া না থাকার কারণেই তাকে বাস থেকে ড্রাইভারের নির্দেশে ফেলে দেয় হেলপার। ড্রাইভারের কাছে সঠিক ড্রাইভিং লাইসেন্স ছিল না।

রোববার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে ওই রওনা হয়েছিলেন নবাবগঞ্জের উদ্দেশ্যে। রাস্তায় উঠেন এন মল্লিক পরিবহনের একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসে। উঠতেই তার কাছে ভাড়া চায় হেলপার নাহিদ। ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় কিছুদূর এগুতেই রোহিতপুর বাজার ডাচ বাংলা ব্যাংকের সামনে ড্রাইভারের নির্দেশে তাকে নির্মমভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। বিষয়টি দেখে সামনে এগিয়ে আসেন সবাই। মাথায় আঘাত পাওয়ায় কাতরাচ্ছিলেন তিনি। কিন্তু বাক প্রতিবন্ধী হওয়ায় কাউকে কিছু বলতে পারছিলেন না কি হয়েছে তার সাথে। পরবর্তীতে সেখানেই টাইলসের উপর লিখে জানান তার সাথে আসলে হয়েছে কি।

ঘটনাটি এক পথচারী ভিডিও করে ফেলেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। টানা দুই দিনের অনুসন্ধানে সোমবার মধ্যরাতে র‍্যাব জানতে পারে বাসটি অবস্থান করছে কেরানীগঞ্জের কুচিয়ামারা এলাকায়। পরে অভিযান চালিয়ে বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানায়, এ বাসের রুট পারমিট আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বাক প্রতিবন্ধী ওই নারীকে খুঁজে বের করা হয়েছে। মাথায় আঘাত পেলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকেরা। ভুক্তভোগীর মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]