পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ৫টি ভেন্টিলেটর দিল নাভানা গ্রুপ

Share the post

 করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে নাভানা গ্রুপ পাঁচটি ভেন্টিলেটর উপহার দিয়েছে রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।

নাভানা গ্রুপের এই উপহার গ্রহন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার)। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার সহ নাভানা গ্রুপ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ পুলিশ। এখন পর্যন্ত একক পেশা হিসেবে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধার ভূমিকা পালনকারী পুলিশের পাশে এসে বন্ধুর মতো দাঁড়ানোর জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) নাভানা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

ভেন্টিলেটর একপ্রকার চিকিৎসা সরঞ্জাম যেটি করোনা আক্রান্তদের শ্বাসকষ্ট প্রশমন করে রোগীকে স্বাভাবিক রাখে।  সূত্র : ডিএমপি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]