‘পিএ’ এজাজকে দুদকে দিনভর জিজ্ঞাসাবাদ সুনির্দিষ্ট অভিযোগ আছে : দুদক সচিব

Share the post

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠা নূর উর রশীদ চৌধুরী ওরফে ‘পিএ’ এজাজ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এজাজ চৌধুরীর বিরুদ্ধে অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা এবং তদবির বাণিজ্যের মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ উঠেছে।
এজাজ পটিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক। জিজ্ঞাসাবাদের কারণ জানতে চাইলে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, ‘এজাজ চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সে কারণেই তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন দৈনিক আজাদীকে বলেন, ‘আমরা এজাজ চৌধুরীকে ডেকেছিলাম তার বক্তব্য নেওয়ার জন্য। আমরা ডেকেছি। মঙ্গলবার (গতকাল) সারাদিন এজাজ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের সবগুলো বিষয় আমরা অনুসন্ধান করে দেখছি।’
দুদক সূত্র জানায়, এজাজের পাশাপাশি তার পিতা আবদুল মালেক প্রকাশ মালেক চেয়ারম্যান, এজাজের স্ত্রী সুরাইয়া আকতার, বড়ভাই সুলতান উর রশীদ চৌধুরীর সম্পদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদের ব্যাংক হিসাবের তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়ে তথ্য চেয়েছে। পাশাপাশি তাদের সম্পদের খোঁজ নিতে ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, বিআরটিএতে পত্র দিয়েছে দুদক।
দুদকের একটি সূত্র জানায়, গত ২০১৯ সালের শুরুর দিকে এজাজ চৌধুরীর বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়ে। অভিযোগ নম্বর ১৮১/২০১৯। অভিযোগে এজাজকে পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর পিএ হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাজের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয় গত নভেম্বরে। শুরুতে সিদ্ধান্ত ছিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম অভিযোগ অনুসন্ধান করবে। পরে অভিযোগের ব্যাপ্তি বিবেচনায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নির্দেশে দুদক প্রধান কার্যালয় এজাজের বিরুদ্ধে উঠা অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
নগরীর টেরি বাজারে ‘ফেমাস শপিং মল’ নামের একটি অভিজাত বিপনীর কথা উল্লেখ রয়েছে অভিযোগে। যেটির বাজারমূল্য আড়াই কোটি টাকার বেশি। সরকারি দলের প্রভাব খাটিয়ে এবং ইয়াবা ও মাদক ব্যবসার মাধ্যমে স্ত্রীসহ নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের কথা বলা হয়েছে অভিযোগে। পটিয়ার হরিণখাইনে নিজের গ্রামের বাড়িতে রাজকীয় তোরণ নির্মাণের উল্লেখ রয়েছে অভিযোগে।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি দৈনিক আজাদীতে ‘পিএস এজাজের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। গত ১৪ জানুয়ারি এজাজ চৌধুরীকে দুদকে হাজির হতে নোটিশ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]