পাহাড়ে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশিসহ আহত দুই জন..

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:  পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে জাহাঙ্গীর আলম (১৯) নামে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত নয়টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশির কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জাহাঙ্গীর আলম (১৯) তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। ও অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। তবে সে রোহিঙ্গা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন সীমান্তের ওপারে পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। গতকাল রাতে কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে তাদেরকে লক্ষ্য করে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন নুর হোসেনও। তবে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম এন্ড অপস্) বলেন, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। বাংলাদেশি আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন। তবে কোন কারণে তাদেরকে গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]