পাবিপ্রবিতে শিক্ষাবৃত্তি ও গবেষণা প্রণোদনা প্রদান

Share the post
মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী এবং গবেষণা উদ্ভাবনী প্রকল্পে অবদান রাখা শিক্ষার্থীদের মাঝে  শিক্ষাবৃত্তি ও প্রণোদনা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আয়োজিত
‘স্কলারশীপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি এবং ১৫টি গবেষণা  উদ্ভাবনী প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দেওয়া হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে  আয়োজিত এ অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আবির হাসান এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল-আওয়াল বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকে এই বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী ও একাডেমিকভাবে শক্তিশালী একটি প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হলেও এতোদিন এখানে কোনো জাতীয় সম্মেলন হয়নি, যা ছিল খুবই হতাশাজনক। কিন্তু আমরা ইতোমধ্যেই দুটি জাতীয় কনফারেন্স আয়োজন করেছি, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নের মাইলফলক।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য আমরা নিয়মিতভাবে স্কলারশিপ ও অ্যাওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে চাচ্ছি। আজকের এই প্রোগ্রামে যারা ইতোমধ্যে ইনোভেটিভ কিছু উপস্থাপন করতে পেরেছে, তাদের আমরা দুটি ধরনের স্বীকৃতি দিয়েছি—একটি আর্থিক প্রণোদনা, অন্যটি সম্মাননাপত্র। অর্থ যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই স্বীকৃতি, যা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আমাদের দায়িত্ব হলো এই প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং তাদের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজনৈতিক কার্যক্রমে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি হয়েছে বলে জানা যায়৷ এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তুষার মাহমুদ এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের […]

বিজয় দিবসে পাবিপ্রবি ছাত্রদলের বিজয় র‍্যালি

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ বিজয় র‍্যালির আয়োজন করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়। র‍্যালিটি […]