পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের পক্ষ থেকে (শাড়ি ও লুঙ্গি) বিতরণ

Share the post

সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন এলাকায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির পক্ষ থেকে বস্ত্র সামগ্রী (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার (৬ মে) সকাল ৯টায় শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের থানার চরভাগা ইউনিয়নের ৮শতাধিক মানুষের মাঝে এসব বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এ ইউনিয়নের সাড়ে ৪ হাজার মানুষের মাঝে এবং শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার প্রত্যেকটি ইউনিয়নে তার পক্ষ থেকে বস্ত্র সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন। শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরভাগা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার। সখিপুর চরভাগা ইউনিয়নের বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান কাইয়ূম পাইক, সখিপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলী আকবর পাইক, সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান স্বপন শিকদার,চরভাগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অলিউল্যাহ চৌকিদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন গাজী,চরভাগা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ শামীম ইকবালসহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]