পাইকগাছায় বাঁধ সংস্কার কালে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা প্রতিনিধি: পাইকগাছার দেলুটিতে পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন প্রতিরক্ষা বাঁধ সংস্কার কালে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার সকাল পৌনে দশটায় স্থানীয় দিনমুজুররা গেওয়াবুনিয়ার প্রতিরক্ষা বাঁধ সংস্কারকালে মাটি কাটার সময় পলিথিন মোড়ানো অবস্থায় ৩টি অস্ত্র সনাক্ত করে। গেওয়াবুনিয়ার মৃত নিরোধ সরকারের ছেলে রবি সরকার (৬২), মৃত তারক সরকারের ছেলে নিমাই সরকার (৬০) ও নিমাই সরদারের ছেলে প্রীতিষ সরকার (২৬) স্থানীয় চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান রিপন কুমার মন্ডল স্থানীয় দেলুটি বিগরদানা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ শহিদুল ইসলামকে অবহিত করলে তিনি কয়েকজন পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে একটি রিভালবার ও দুটি দেশী তৈরী পাইপগান পলিথিনে মুড়ানো অবস্থায় উদ্ধার করে। এস,আই সঞ্জিত অস্ত্র গুলো সন্ধ্যায় থানায় জমা দিয়েছেন। ওসি এজাজ শফী জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে তা উদঘাটনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]