পাঁচখাইন হরগৌরী সংঘের শুভ অভিষেক অনুষ্ঠান ও বাসন্তী পূজা উদযাপিত

Share the post
মিলন বৈদ্য শুভ,রাউজান চট্রগ্রাম :দক্ষিণ রাউজানে পাঁচখাইন হরগৌরী সংঘের নব নির্বাচিত কমিটির শুভ অভিষেক,বাসন্তী পূজা ও বসন্ত উৎসব।
৩ থেকে ৭ এপ্রিল বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ৫ এপ্রিল শনিবার অষ্টমীতে
দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিলো মাঙ্গলিক পূজার্চ্চনা,জাগরণ পুঁথিপাঠ,
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলন,উদ্বোধনী গীতাপাঠ,ভোগারতি,প্রসাদ আস্বাদন,অভিষেক, শপথ গ্রহণ,আলোচনা,গুণীজন সংবর্ধনা,ঢাকের আরতি ও
বিশ্বশান্তি বাণীপাঠ।
পাঁচখাইন হরহৌরী সংঘের নব নির্বাচিত কমিটির সভাপতি দিলীপ নাথের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বিজয় কৃষ্ণ শীলের সঞ্চালনে অনুষ্ঠিত অভিষেক,আলোচনা ও  গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক আলোচনা ও শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট গীতামৃত পরিবেশক,ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ। প্রধান অতিথি ছিলেন পাঁচখাইন হরগৌরী সংঘের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডাঃ রাষ্ঠন দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ডাঃ রতন দেবনাথ,প্রধান শিক্ষক সুভাষ দেবনাথ,
নারায়ণ প্রসাদ চক্রবর্তী,কার্তিক নাথ,
নিদান বন্ধু নাথ,অজিত নাথ,কালী চরণ নাথ,ডাঃ বাদল নাথ,ননী গোপাল নাথ,প্রফুল্ল শীল,সন্তোষ শীল। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন দক্ষিণ রাউজান গীতা শিক্ষা কমিটির সভাপতি জে.কে শর্মা জনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন
কর্মকর্তা পিকলু দেবনাথ, গোবিন্দ নাথ,কাজল নাথ,সুজন নাথ,বিপ্লব কৃষ্ণ শীল,সুদীপ্ত নাথ প্রমুখ।
উক্ত মহতী আয়োজনে দূর দূরান্ত হতে বহু ভক্তের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]