পরী জানালেন হাতে লেখা সেই বার্তার রহস্য

Share the post

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে সদ্য মুক্ত হয়ে হাত উঁচিয়ে উপস্থিত লোকজনকে একটি লেখা প্রদর্শন করেন চিত্রনায়িকা পরীমণি। যাতে ইংরেজিতে লেখা ছিলো- ‘ডোন্ট লাভ মি বিচ’!। এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যের সৃষ্টি হয় যে ওই লেখাটি তিনি কাকে বা কাদের উদ্দেশ্যে লেখেছেন।

এবিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন পরীমণি নিজেই। তাকে প্রশ্ন করা হয়- হাতে মেহেদি দিয়ে যে বার্তা লিখছেন সেটা মূলত কাদের উদ্দেশ্যে? জবাবে তিনি বলেন, এটা আসলে সকল বিচদের জন্যই। যারা উপরে উপরে আমাকে ভালোবাসা দেখায়। এরা এখন আবার আমার কাছে আসবে। আমারা চারপাশে ঘুরবে। আমাকে ভালোবাসে দেখাবে। তাদের উদ্দেশ্যেই এ বার্তা।বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন পরীমণি।কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীকে। পরীমণি সাদা পোশাকে ছিলেন এবং তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলেতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]