পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান ভালুকা উপজেলা যুবদল নেতা মতিউর রহমান মিল্টন

Share the post
হৃদয় আহমেদ,ভালুকা, ময়মনসিংহ : ময়মনসিংহে ভালুকা উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ভালুকা উপজেলা যুবদলের সম্ভাব্য সভাপতি এবং সাবেক সফল ছাত্রনেতা মতিউর রহমান মিল্টন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন,ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই ভ্রাতৃত্ব।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি,সম্প্রীতি ও সমৃদ্ধি। আমরা যেন সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মাথায় ১৫ টার অধিক সিলাই নিয়ে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে জীবন বাজি রেখে অসুস্থ শরীর নিয়ে প্রচার প্রচারণায় অংশ নেন এই নেতা
রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেতা রাজনীতিক ক্যারিয়ারে 15 টির অধিক মামলা এবং ৫ বার কার আবরণ করেন এক সময় ভালুকা পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে ২০০৩ থেকে ২০১৫ সালের কঠিন সময়ে তার সাহসী ও দৃঢ় নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম নতুন গতি পায় যা এখনো নেতাকর্মীদের মাঝে আলোচিত ।
বর্তমানে ভালুকা উপজেলা যুবদলের রাজনীতিতে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ মতিউর রহমান মিল্টনকে আগামীর সভাপতি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।দলের দুঃসময়ে জেল-জুলুম উপেক্ষা করে মাঠে সক্রিয় থাকা এই নেতার প্রতি তাদের আস্থা দিন দিন বাড়ছে।
এদিকে,সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং দেশ-জাতির কল্যাণে সবার কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]