পতেঙ্গায় বিচারকের উপর হামলার মামলায় হাজী ইকবালের ছেলে আলী আকবরের ৫ বছরের কারাদণ্ড

Share the post

চট্টগ্রাম সংবাদ: নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চট্টগ্রামের ৫ম যুগ্ম জেলা ও দায়রা জজের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিতর্কিত ‌আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবরকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় ঘোষণা করেন।এসময় আসামী আলী আকবর আদালতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘বিচারকের ওপর হামলার ঘটনায় করা মামলায় মোট দুইজনকে আসামি করা হয়েছিল এবং পুলিশ দুইজনকে আসামি করে চার্জশিটও দিয়েছিল। আজকে শুনানি শেষে আদালত শুধু হাজী ইকবালের ছেলে আলী আকবরকে ৫ বছরের সাজা দিয়েছেন। আলী আকবরের সহযোগী অপর আসামি আলী হোসেন জিসানকে আদালত মামলা থেকে খালাস দিয়েছেন।’

গত ২১ ডিসেম্বর আলী আকবর ও তার সহযোগী আলী হোসেন জিসানকে আসামি করে এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন পতেঙ্গা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। মাত্র ১২ দিনের মধ্যে আদালতে তদন্ত কর্মকর্তা এ চার্জশিটটি দাখিল করেছিলেন।বিচারক জহির হোসেনের গাড়িচালক রাজু শেখ বাদি হয়েই তখন আলী আকবর ও আলী হোসেন জিসানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। এ মামলায় গ্রেপ্তার পরবর্তী আদালতের আদেশে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

গত ৯ ডিসেম্বর পতেঙ্গা সমুদ্র সৈকতে উল্টো পথে মটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের ৫ম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনের ওপর হামলা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সংঘটিত ওই ঘটনায় আলী আকবর এবং তার সহযোগী হাসান আলী জিসানকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এদের মধ্যে আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। তার বাবা হাজী ইকবালও একই মামলার আসামি।

সাজাপ্রাপ্ত আলী আকবর ও খালাসপ্রাপ্ত তার সহযোগী আউটার রিং রোডে উল্টো পথে সেদিন মটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় জজ সাহেব ওই পথ দিয়ে গাড়ি নিয়ে অন্যত্র যাচ্ছিলেন। মটরসাইকেল তার গাড়ির সামনে পড়লে তিনি উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। এসময় তারা বিচারক ও গাড়ীতে হামলা চালায়। হামলায় ট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিন হাতে ব্যথা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]