পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন দীর্ঘ ২ যুগ পর ২ জুলাই অনুষ্ঠিত হওয়ার পথে: পদ প্রত্যাশীদের প্রচারণা শীর্ষে।

Share the post

পটুয়াখালী জেলা প্রতিনিধি : জেলা বিএনপির ২ জুলাই’র ত্রি- বার্ষিক সম্মেলন কে ঘিরে পটুয়াখালী পৌর শহর তোরণ ও নানা পদ প্রত্যাশীদের ফেস্টুন এবং প্লেকার্ডে সয়লাব হয়ে গেছে।এছাড়াও প্রতিদিন এ সম্মেলন কে স্বাগতম জানিয়ে হচ্ছে মিছিল আর মিছিল। জানা গেছে, দীর্ঘ দুই যুগ পর বিএনপির উক্ত জেলা কমিটির সম্মেলন উপরোক্ত তারিখ বুধবার সকাল ১০ টায় পটুয়াখালী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনের নির্ধারিত স্হানের সাজসজ্জা ও শেষের দিকে।

উক্ত সম্মেলনের প্রধান অতিথি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সম্মেলনের উদ্বোধক হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উক্ত সম্মেলনের বিশেষ অতিথি হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ- প্রচার সম্পাদক মোঃ আসাদুল কবির শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিব আহসান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন, সদস্য মাওলানা শাহ নেছারুল হক, সদস্য ইঞ্জিঃ একেএম ফারুক আহমেদ তালুকদার ও মোঃ দুলাল হোসেন।এ সম্মেলনে সভাপতিত্ব করবেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সঞ্চালনা করবেন বিএনপির পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

উক্ত সম্মেলনকে কেন্দ্র করে জেলা, উপজেলা, ইউনিয়নসহ তৃণমূল বিএনপির নেতা- কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির ৩০ জনসহ ৮ টি উপজেলার প্রায় ১৪০০ জন কাউন্সিলর উপস্থিত থাকার কথা সুত্রে জানা গেছে। এ সম্মেলনের ২য় অধিবেশন ( কমিটি নির্বাচন) স্হান উক্ত দিন বিকালে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বলে সুত্রে জানা গেছে।
এদিকে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনের দিনক্ষণ ঠিক হওয়ার পরে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি শীর্ষ পদে এক ডজন প্রার্থীর নাম নেতা-কর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে। উক্ত তিনটি পদের মধ্যে সভাপতি পদে যাদের নাম উঠেছে তাঁরা হলেন পটুয়াখালী জেলা বিএনপির বর্তমান কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া।

সাধারন সম্পাদক পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান টোটন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ মোহসীন উদ্দীন, জেলা বিএনপির সদস্য ও জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ মনিরুল ইসলাম লিটন এবং সাধারন সম্পাদক এ্যাডঃ তৌফিক আলী খান কবির।সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য ও জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির,সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, জেলা মৎস্য দলের সভাপতি ভিপি শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ মাকসুদুর রহমান মাকসুদ।প্রসঙ্গত, ২০০২ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে মেয়াদউত্তীর্ন হওয়ায় এ কমিটি বিলুপ্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]