নোয়াখালীতে হত্যা মামলার আসামি ইয়াবা সহ গ্রেফতার

Share the post
আল শাহরিয়ার শিপন,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হত্যা মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আব্দুল করিম রয়েল (৩০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের ছায়েধন ভূঁইয়া বাড়ির রেজাউল হক ধনু মিয়ার ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের রেল গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৫পিস ইয়াবাসহ আসামি রয়েলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে ২টি, হত্যা মামলা ১টি ও অন্যান্য আইনে ১টি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।  রোববার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]