নেত্রকোনার মোহনগঞ্জে আ.লীগ সভাপতি-সম্পাদকসহ ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বাদী হয়ে থানায় এ মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরীসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা সবাই গা ঢাকা দিয়েছে। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]