নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রবেশ পথে দৃষ্টিনন্দন ম্যুরাল নিয়ে লিখলেন- কবি নির্মলেন্দু গুন

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রবেশ পথে সাহতা ইউনিয়নের কদম দেউলী ফেরীঘাটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি যুক্ত একটিদৃষ্টিনন্দন মূরাল যা নেত্রকোনা সদর, কলমাকান্দা ও বারহাট্টা প্রবেশের সময় পথে পরবে যা এখন পুরোপুরি দৃশ্যমান। এই দৃষ্টিনন্দন ম‍্যুরাল নিয়ে(২২ ডিসেম্বর ) বুধবার সন্ধ্যায় একশে পদক প্রাপ্ত জাতীয় কবি নির্মলেন্দু গুন তার ফেইসবুকে লিখেছেন,   বারহাট্টা উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান জনাব মঈনুল হক কাশেম একটা খুব ভালো কাজ করেছেন।বারহাট্টা উপজেলার প্রবেশ পথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল দিয়ে একটি স্বাগতস্তম্ভ তৈরি করেছেন। স্বাগতস্তম্ভের উল্টোপিঠে রয়েছে বিদায়স্তম্ভ, যার নাম রাখা হয়েছে ধন্যবাদস্তম্ভ।
ধন্যবাদ স্তম্ভে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ম্যুরালচিত্র এবং ম্যুরালের নীচের দিকে রয়েছে বারহাট্টা-নেত্রকোণা সংসদীয় আসনের মাননীয় সাংসদ, প্রতিমন্ত্রী জনাব আশরাফ আলী খান খসরু এবং বারহাট্টা উপজেলার চেয়ারম্যান জনাব মইনুল হক কাশেম-এর
আবক্ষ ছবি।
২২ ফুট উঁচু এবং ৮ ফুট প্রস্থের এই স্তম্ভটি নিয়ে বারহাট্টাবাসী খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছেন।এই চমৎকার দৃষ্টিনন্দন ও মজবুত স্তম্ভটি নির্মাণ করার জন্য বারহাট্টাবাসী হিসেবে আমি কৃতজ্ঞচিত্তে বারহাট্টা উপজেলার মাননীয় চেয়ারম্যানকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেমের কাছে কবির দেওয়া ফেইসবুকের এই স্টেটাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কবি নির্মলেন্দু গুন আমাদের অহংকার আমাদের গর্ব কবি তার ফেইসবুক স্টেটাসে এই ম‍্যুরালের বিষয় নিয়ে যে লেখা দিয়েছেন তা দেখে আমাদের বারহাট্টা বাসী কবির প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]