নেত্রকোনার দুর্গাপুরে নির্বাচনী পরাজয়ের কস্টে চেয়ারম্যান প্রার্থী  মৃত্যু

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল অনুকুলে না আসার কস্ট নিয়ে হৃদযন্ত্রেরক্রীয়া বন্ধ হয়ে মো. হাবিবুর রহমান (৩৮) নামে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাঁকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে ৫নং বাকলজোড়া ইউনিয়ন থেকে হাবিবুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বীতা করেন। এতে পরাজিত হলেও আশানুরুপ ভোট না পাওয়ায় সোমবার(২৯ নভেম্বর) সকাল থেকেই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি ওই ইউনিয়নের গাবাউতা গ্রামের আব্দুল মতিন এর ছেলে। চেয়ারম্যান পদে ওই ইউনিয়ন থেকে ৩৩০০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।
এ নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহনুর এ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]