নেত্রকোনার কেন্দুয়ায় দলীয় সৃংঙ্খলা ভঙ্গ না করেও দল থেকে উপজেলা আ.লীগ নেতা বহিষ্কার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করেও দল থেকে বহিস্কার করা হয়েছে প্রবীণ উপজেলা আওয়ামী লীগের নেতাকে।উপজেলা আওয়ামী লীগ এ বিষয়ে এক প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে।শনিবার (১ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভূইয়া ও সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইঁয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কৃতদের চিঠি দেওয়া হয়েছে।(২ জানুয়ারি ) রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ১৪নং মোজাফফপুর ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দলের আদেশ অমান্য আমি কখনো করি নাই, আমাকে অঝথা দলীয় রেষারেষির কারনে বহিস্কার করা হয়েছে। তিনি বলেন, আমি কোনো প্রার্থীর পক্ষে কোনো কাজ করি নাই তার পরেও দল আমাকে বহিস্কার করেছে।ফলে আমাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে আমি জানতে চাই।
এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধিতা আমি কখনো করি নাই। এবং বিদ্রোহী প্রার্থীকে ও সহযোগিতা করি নাই। আমি বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়াসহ দলীয় শৃঙ্খলা বিনষ্টে জড়িত না থাকার পরও দলের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে মোজাফফপুর ইউনিয়নে রবরব উত্তেজনা বিরাজ করছে। মোজাফফপুর ইউনিয়নের জনগণ বলছে কেন জাহাঙ্গীর আলম চৌধুরীকে বহিস্কার করা হয়েছে জানতে চাই। এ বিষয়ে মোজাফফরপুর ইউনিয়নের জনগণ দফায় দফায় আন্দোলন করছে।এই এলাকায় বতর্মানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়াও এই ইউনিয়নবাসীর পক্ষে নাম প্রকাশের অনিচ্ছুক একব্যক্তি বলেন, উক্ত নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় চলছে উত্তেজনা। আগামী ৫ জানুয়ারী ইউপি  নির্বাচনের দিন কেন্দুয়া উপজেলার ১৪নং মোজাফফরপুর ইউনিয়নের কোন এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে উক্ত ইউনিয়নের ৭,৮,৯  নং ওয়ার্ডের কেন্দ্রে নাকি ভোট দিতে গেলে আমাদের প্রকাশ্যে টেবিলের উপর ব্যালট পেপারে সিল মারতে হবে। না হলে ভোটারদের সমস্যা হবে। আর ১,২,৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেও কোন লাভ হবেনা। ভোট গ্রহণ শেষ হলে উপজেলা সদরে নিয়ে তা গননা হবে এবং ওই চেয়ারম্যান প্রার্থীকে জয়যুক্ত করা হবে।
এই ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য এবং সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এন এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে দল থেকে বহিস্কার করাতে ১৪ নং মোজাফফরপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার ভরা ডুবি হবে বলে নিশ্চিত করেছন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]