নেত্রকোনার কেন্দুয়ায় চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতে ভাই খুন

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় রোদে ধান শুকানোকে কেন্দ্র করে এক চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতে আরেক চাচাতো ভাই আবুল কাসেম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছিলিমপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত আবুল কাসেম উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত রহিম খানের ছেলে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজি শাহ নেওয়াজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টার দিকে আবুল কাসেম বাড়ির পাশে রোদে ধান শুকাতে দেয়। এসময় তার চাচাতো ভাই সাদেক ও তার ছেলে মনিরের সাথে এ নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা আবুল কাসেমের বুকে ঘুষি মারলে মাঠিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানায় ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]