নেত্রকোনার কলমাকান্দায় বন্যা আশ্রয়কেন্দ্রে ব্র্যাকের উদ্যোগে সোলার লাইট বিতরণ

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে সোলার লাইট দেওয়া হয়েছে। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় সোমবার সকালে ব্র্যাকের কার্যালয়ে এই সোলার লাইট বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে সোলার লাইট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. ছারোয়ার জাহান, সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান প্রমুখ। ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বন্যা আশ্রয় কেন্দ্রে সোলার লাইট বিতরণের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়। বিশেষ করে বন্যায় অনেকেই আশ্রয় কেন্দ্রে যান। দুর্যোগের সময় বিদ্যুৎ না থাকলে দুর্ভোগ আরও বাড়ে। আশ্রয়কেন্দ্র আলোর এই বিশেষ ব্যবস্থা তখন কাজে লাগবে। আশ্রয়কেন্দ্রের প্রতিটিতে দুইটি সোলার প্যানেল, দুইটি লাইট, দুইটি রিমোট কন্ট্রোল এবং প্রতিস্থাপন সরঞ্জাম প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের কলমাকান্দা শাখা কার্যালয়ের সিনিয়র এলাকা ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন,সিনিয়র শাখা ব্যবস্থাপক ফররুখ আহমদ (দাবি), সিনিয়র শাখা ব্যবস্থাপক আ: রউফ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]