নেত্রকোনায় বিএনপি’র ৪ হেভিওয়েট নেতাকে শোকজ

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চার হেভিওয়েট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে শোকজ পত্র ও একজনকে সতর্কীকরণ নোটিশের পত্র এবং আরেকজনকে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক এম. এ. খায়েরের স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রের মাধ্যমে শোকজ ও বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কারণ দর্শানো নোটিশ প্রাপ্ত দুজন হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সাগর আহম্মেদ নাজিম ও কলমাকান্দা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম। তাদের কারণ দর্শানো নোটিশে উল্লেখ, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সুস্পষ্ট অভিযোগ থাকায় দলীয় ভাব-মূর্তী ক্ষুন্ন হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সাত দিনের মধ্যে উপজেলা বিএনপি’র আহবায়কের নিকট স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
সতর্কীকরণ নোটিশ প্রাপ্ত হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপি’র আরেক যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন। তার ব্যক্তিগত আচরণ, অযাচিত ব্যবহার তথা নৈতিকতা বিরোধী বিভিন্ন কার্যক্রম, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলীয় ভাব-মূর্তি ক্ষুন্ন এসব ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ভবিষ্যতে অনুরূপ অভিযোগ আসলে মো. আনোয়ারুল ইসলাম টুটনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে সতর্ক করা হয়েছে।
বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন কলমাকান্দার চত্রংপুর গ্রামের মো. শফিকুল ইসলাম আজাদ। তার অনৈতিক কার্যক্রমের দায় বিএনপি বা এর অঙ্গ ও সংযোগী সংগঠন বহন করবে না বলে উপজেলা বিএনপি’র আহবায়ক এম. এ. খায়ের এক বিজ্ঞপ্তিতে অবগত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]