নেত্রকোনায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশসাকের কার্যালয়ের সামনে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিসবটি উপলক্ষে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এতে উপস্থিত শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার বিভিন্ন কলাকৌশল দেখানো ও শেখানো হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আমি অঙ্গীকার করিতেছি, খাবার আগে ও শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিষ্কার করব এবং এই অভ্যাসটি পালন করতে অন্যদের উৎসাহিত করব’ এই শপথে দীক্ষিত হয়ে গণস্বাক্ষরপত্রে স্বাক্ষর করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি মোক্তারপাড়াস্থ ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র‌্যালিতে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী আকাশ বসাক, কলমাকান্দার প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও খালিয়াজুরী উপজেলা প্রকৌশলী শাকিল সারোয়ার, জনস্বাস্থ্য অধিদপ্তরসহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুলপড়ূয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]