নেত্রকোনায় কলমাকান্দায় ভুট্টা চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকুল ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে অল্প খরচে অধিক ফলন হবে বলে আশা কৃষকদের।
একদিকে বাম্পার ফলন অন্যদিকে ভুট্টা চাষে দরিদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করার সম্ভাবনার এ উপজেলায় ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।
সরজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের মল্লিক চড়, নাজিরপুর ইউনিয়নের রামপুর,লেঙ্গুড়া ইউনিয়নের জিগাতলা,কৈলাটি ইউনিয়নের বীর সিদলী ও রংছাতি ইউনিয়নের পাছগাঁওসহ বিভিন্ন এলাকায় ভুট্টা চাষ হয়েছে চোখে পড়ার মত। মাঠগুলো সবুজ রঙের গাছে পরিপূর্ণ। খেতগুলোতে কীটনাশক,পানি দেয়া ও আগাছা পরিষ্কার করাসহ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন ভুট্টাচাষীরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮০ হেক্টর জমিতে প্রায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে আশানুরূপ মেট্রিক টন।
মল্লিক চড় এলাকায় ভুট্টা চাষি —বলেন, যে সব জমিতে বিগত বছরগুলোতে অন্যান্য ফসল চাষ করা হতো,সেই জমিতে এবার ভুট্টা চাষ হচ্ছে। ভুট্টার উৎপাদন খরচ অন্য ফসলের চেয়ে অনেক কম। ভুট্টার খোসা গো খাদ্যের চাহিদা মিটায়, ভুট্টাগাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এজন্য কৃষকেরা ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন।
রামপুর গ্রামের কৃষক — বলেন, অন্যান্য ফসলের খরচ বৃদ্ধি পাওয়ায় এবার অনেকেই ভুট্টার চাষ করছেন। আশাকরি বাম্পার ফলন হবে এবং ন্যায্য মুল্য পেলে আমাদের ভাগ্য প্রসন্ন হবে।
এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ভুট্টা চাষ খুবই লাভজনক। উপজেলায় প্রায় ৮০ হেক্টর জমিতে ভুট্টার চাষাবাদ হয়েছে। কৃষকদের প্রণোদনা ও প্রদর্শনী দিয়েছি। আমরা কৃষকদের পোকামাকড় দমন ও উতপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]