নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা : নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খানকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।বিস্ফোরক আইনে তার নামে থানায় তিন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর ) সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বলে জানান নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম। আটক নজরুল ইসলাম শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে এবং নেত্রকোণা পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র। নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ পিপিএম এই প্রতিনিধিকে বলেন, “সকালে নজরুল ইসলাম বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আমাদের খবর দেয়। তার নামে তিনটি মামলা রয়েছে। তিনি বলেন, নজরুল ইসলামকে নেত্রকোণা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। নেত্রকোণা মডেল থানায় বিস্ফোরক আইনে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]