নীলফামারী সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টার কয়েক লাখ টাকায় ক্রয় করলেন এক ব্যবসায়ি

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: সৈয়দপুর পৌর শহরের মহিলা কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় রেলওয়ের সরকারী কোয়ার্টার ৭ লাখ টাকায় বিক্রি করা হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। ৩৯০ নম্বর ওই রেল কোয়ার্টার বেচা কেনা নিয়ে কয়েক দিন থেকে এলাকার প্রভাবশালী কতিপয় দালালদের মধ্যে চলে আসছে দেন দরবার। সরকারী এ রেলওয়ে কোয়ার্টার দীর্ঘদিন থেকে দখল করে সেখানে বসবাস করে আসছিল রাসেদ নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি ওই সরকারী রেলওয়ে কোয়ার্টারটি এলাকার কতিপয় ভুমি দস্যুর সাথে হাত মিলিয়ে এমদাদুল নামে এক ব্যবসায়ির কাছে বিক্রি করে দেন। ক্রেতা সেটি নেয়ার পর হাত দিয়েছেন মেরামত কাজে। এভাবে মুন্সিপাড়ায় সরকারী রেলওয়ে কোয়ার্টার বিক্রি হয়ে আসছে অহরহ। সরকারী কোয়ার্টার কিভাবে ক্রয় করলেন এ বিষয়ে জানতে চাইলে এমদাদুল নামে ওই ব্যবসায়ি জানান আমার দোকানের মালামাল রাখার জায়গা ছিলো না তাই এটি আমি ক্রয় করি। তবে সরকারী রেলওয়ে কোয়ার্টার এভাবে নেয়া আমার অন্যায় হয়েছে।

তিনি বিষয়টি পত্র পত্রিকায় না লেখার জন্য অনুরোধ করেন। এ ব্যাপারে দায়িত্বে থাকা রেলওয়ের আই ও ডব্লিউ শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ছুটিতে থাকায় কোন মন্তব্য নেয়া যায়নি। তবে কানঙ্গো জিয়াউল ইসলাম জানান সরকারী রেল কোয়ার্টার বিক্রির বিষয়টি আমার জানা নেই। তবে যারা এর সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে উদ্ধার করা হবে সরকারী ওই কোয়ার্টার। সরকারী রেল কোয়ার্টার বেচা বিক্রির বিষয়ে কথা হয় বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর এর সহকারী নির্বাহী প্রকৌশলী (এ ই এন ) আহসান আহমেদ এর সাথে তিনি বলেন আমি অফিসিয়াল কাজে কয়লা খনিতে রয়েছি। ফিরে এসে সরকারী সম্পত্তি যারা বেচা বিক্রি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]