নীলফামারী ডিমলায় এইচ বি সি হাই পাওয়ার লিমিটেড এর উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরন

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় এইচ বি সি হাই পাওয়ার লিমিটেড এর উদ্দ্যোগে উপজেলার ডালিয়া তিস্তা ডিগ্রি কলেজ মাঠে টেপাখড়িবাড়ী ইউনিয়ন, খালিশা চাপানী ইউনিয়ন ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের শীত উষ্ণহীন ৪০০ পরিবারের মাঝে উষ্ণতার কম্বল বিতরন করা হয়েছে। এইচ বি সি হাই পাওয়ার লিমিটেড এর সহযোগীতায় ও ম্যানেজিং ডিরেক্টর এইচ বি সি পাওয়ার লিমিটেড হাজী মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রবাসী বন্ধু পরিবার ও প্রবাসী আন্তর্জাতিক উষ্ণ এসোসিয়েশনের সভাপতি মোঃ রিপন ফকির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আজিজুর রহমান আনন্দ, চেয়ারম্যান প্রধান গ্রুপ ও সাধারন সম্পাদক নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন হাজী মিজান প্রধাম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ ইয়াসিন আরাফাত অনন্ত, পরিচালক কিং ব্যাটারি এইচ বি সি কোম্পানি লিমিটেড’র পরিচালক মোঃ ফাহিম আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন, তিস্তা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। জেলা প্রশাসক বলেন, আজকে যারা এখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন তারা সবাই ঢাকার বড় ব্যবসায়ী ও বিদেশে ব্যবসা করেন। তাই তাদের সাথে কথা বলে আমার জেলার এই তিস্তা পাড়ের মানুষের শীতের কথা চিন্তা করে তাদের আহবান করি এই তিস্তার মানুষদের উষ্ণতার জন্য কম্বল নিয়ে আসার জন্য। এসময় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার এবং ময়নুল হক বলেন, আমাদের এই তিস্তার চড় অঞ্চলের গরিব, দুখী মানুষের কথা চিন্তা করেন আমাদের জেলা প্রশাসক। তাই আমাদের এলাকার গরিব মানুষদের উষ্ণতার জন্য যে কম্বল বিতরন করা হচ্ছে তাতে করে আমরা এবং এলাকার মানুষ অনেক খুশি। পরে তারা জেলা প্রশাসক এবং এইচ বি সি আই পাওয়ার লিমিটেড এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]