নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্দেগে মহামারী করোনা ভ্যাকসিন প্রদান

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলাবাসীর জন্য ছিল একটি ঐতিহাসিক দিন। কারন এ দিনে নীলফামারী বাসীকে বৈশ্বিক করোনা মহামারীর সংক্রমন হতে রক্ষার নিমিত্তে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ দেয়া হয়। জেলা ইপিআই স্টোর হতে সুযোগ্য সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির স্যারের সার্বিক তত্ত্বাবধানে ৬ উপজেলায় এ ভ্যাকসিন সরবরাহ দেয়া হয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে সকাল ৮.১৫ মিনিটে এ্যাম্বুলেন্স যোগে মেডিকেল অফিসার ডাঃ রাশেদুজ্জামান, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবু তাহের সিদ্দিকী ও ২ জন পুলিশ সদস্যসহ নীলফামারীর উদ্দেশ্যে রওনা হয়। ভ্যাকসিন নিয়ে সকাল ১১.৪০ মিনিটে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছলে ভ্যাকসিন গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার সাহেব। আগামীকাল হতে সৈয়দপুরy ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে টিকা প্রদান করা হবে। যারা এখনও রেজিষ্ট্রেশন করেন নাই তাঁরা তাড়াতাড়ি করে ফেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]