নিজস্ব ক্যাম্পাসের ভিসি চেয়ে ইবি শিক্ষার্থীদের আন্দোলন

Share the post
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিজস্ব ক্যাম্পাসের ভিসি চেয়ে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ কে ইবির উপাচার্য হিসেবে নিয়োগের গুঞ্জন উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই প্রতিবাদে শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আন্দোলন করেন তারা।
এসময় শিক্ষার্থীদের ‘আমার ক্যাম্পাস, আমার ভিসি’,‘বহিরাগত কাউকে ভিসি চাই না’,‘বসন্তের কোকিল’রা সাবধান’,‘খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে ভিসি চাই না ইত্যাদি ব্যানারে উপস্থিত হতে দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন করে রক্তের বিনিময়ে দেশকে নতুন করে স্বাধীন করেছি। এখন এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না।
তারা আরও বলেন, এমন কাউকে ভিসি হিসেবে চাই, যিনি আন্দোলনে আমাদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসের বাইরের কেউ এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমাদের দাবি আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপাচার্য হিসেবে এসে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে।
উল্লেখ্য, সরকার পতনের পর পর দেশের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করেন। ফলে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ কে ভিসি হিসেবে নিয়োগের গুঞ্জন শুনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]