নাসিরনগরে খালের পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু…

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও সামিয়া (০৯) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার ৩১ মে সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃতরা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।
স্বজনদের বরাত দিয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, গতকাল শুক্রবার বিকেলে সংস্তার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। দুইদিনের টানা বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্রোত তৈরি হয়। এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]