নারী মানেই শাড়ি-পরীমণি

Share the post

নারী মানেই শাড়ি। পোশাকের আধুনিকায়ন হলেও বাঙালি নারীর শাশ্বত সৌন্দর্য ফুটে ওঠে কেবল শাড়িতেই। শাড়ির চিরন্তন আবেদন আজও অমলিন। বাঙালি নারী কল্পনা করলেই আমাদের চোখে ভেসে উঠে শাড়ি পরিহিতা ললনার চিত্র। আর তাইতো বাঙালি নারীদের কাছে শাড়ি খুব শখের একটি পোশাক।বুধবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাড়ি পরা কিছু ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। অবশ্য ঢাকাই সিনেমার সুদর্শনা এই নায়িকাকে প্রায়ই শাড়িতে সেজে উঠতে দেখা যায়। সিনেমার পর্দায় হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়, পরীর রূপের দ্যুতি ছড়ায় সবখানে।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পরীমণি। প্রায়ই নিত্য-নতুন আকর্ষণীয় ছবি শেয়ার করেন তিনি। তবে শুধু ছবি নয়, মাঝে মাঝে বিভিন্ন বার্তা দেন এই অভিনেত্রী। তার যে কোনো পোস্টেই হুমড়ি খেয়ে পড়ে নেটিজেনরা।বুধবার রাতে পোস্ট করা পরীর ছবিতে দেখা যাচ্ছে, নীল শাড়িতে সেজেছেন তিনি। হাতে কাঁচের নীল চুড়ি, স্নিগ্ধ সাজে টান টান করে খোপা বাঁধা। বাম হাতের উপরে মেহেদিতে রাঙা। হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন পরী। ছবি দেখে বুঝা যাচ্ছে, নিজ বাসাতেই ছবিগুলো তুলেছেন তিনি।ক্যাপশনে পরী লিখেছেন, ‘আমরা একা জন্মগ্রহণ করেছি, আমরা একা থাকি, আমরা একা মারা যাই। কেবল আমাদের ভালবাসা এবং বন্ধুত্বের মাধ্যমেই আমরা সেই মুহুর্তের জন্য মায়া তৈরি করতে পারি যে, আমরা একা নই।’ এটি মূলত আমেরিকান অভিনেতা, পরিচালক, লেখক এবং প্রযোজক অরসন ওয়েলসের একটি উক্তি। পরী তার ক্যাপশনে সেটি উল্লেখ করে দিয়েছেন।

সম্প্রতি একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, টিভি পর্দার সফল নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা ‘মা’, তরুণ নির্মাতা ইফতেখার শুভর নির্মাণাধীন ‘মুখোশ’, রাশিদ পলাশের নির্মাণাধীন ‘প্রীতিলতা’, চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ এবং বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সঞ্জয় সমদ্দারের ‘বায়োপিক’ অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]