নাটোরে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের জামাত অনুষ্ঠিত

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর: গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে মুসল্লিরা ছাতা নিয়ে বিভিন্ন মহল্লা থেকে দলে দলে ঈদগাহ মাঠে আসেন।শনিবার(২১ মার্চ) সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।প্রথম জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ। একই মাঠে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।  পরে ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করেন ইমামরা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নাটোর শহরে মল্লিকহাটি ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৭টায়, বড়হরিশপুর টার্মিনাল ঈদগাহ সকাল ৮টায়, এনএস কলেজ ঈদগাহ সকাল ৮টায়, বুড়া দরগার ঈদগাহ মাঠে সকাল ৮টায়, নাটোর সুগার মিলস্ ঈদগাহ সকাল সাড়ে ৭ টায়, ফুলবাগান হেলিপ্যাড ঈদগাহ মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে, পৌর পুরাতন টার্মিনালে সকাল ৮টায়, নাটোর রেল স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নাটোর জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌরসভার যথাযথভাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন- জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য  অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, বিএনপির নেতা কাজী শাহ আলম, মো. সাইফুল ইসলাম আফতাব, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাসিম উদ্দিন নাসিমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]