নলছিটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত। সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার’র দাবিতে মানববন্ধন

Share the post
এম কে ,কামরুল ইসলাম নলছিটি,
নলছিটিতে যুবলীগ নেতা মো.মামুন অর রশিদ কে কুপিয়ে আহত করার ঘটনায় মোল্লারহাট ইউপি চেয়ারম্যান সাবেক মো. কবির হোসেনকে গ্রেপ্তার  ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৩০ মার্চ বুধবার সকালে নলছিটি প্রেসক্লাব’র সামনে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন আহত মামুন অর রশিদের স্বজন ও স্থানীয় জনতা।
মানববন্ধনে আহত মামুন অর রশিদের ভাই আমিন হোসেন বলেন পাওনা টাকা চাওয়ার জেরে আমার ভাইকে চেয়ারম্যান তার লোক দিয়ে গত ২৪শে মার্চ রাতে হত্যার উদ্দেশ্য নিয়ে কুপিয়ে জখম করে। তিনি আরও বলেন নলছিটিতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটেছে, আমার ভাইকে কুপিয়ে জখম করলেও আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কবির হোসেন বলেন, মামুনকে কোপানের ঘটনায় আমার কিছু জানা নেই আমার ইউনিয়নের একটি স্বাধীনতা বিরোধী চক্র আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে। নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান বলেন, আমি বর্তমানে স্বাক্ষী দেওয়ার জন্য আদালতে আছি তাই এসব বিষয়ে কিছু বলতে পারছেন না বলে সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]