নরসিংদীতে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত আটক

Share the post
আশিকুর রহমান, নরসিংদী  : নরসিংদীর শিবপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যব-১১) নরসিংদী। সোমবার (২৩ জুন) দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত সবুজ ওরফে সেলিম (৩৫) পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, রাজধানী ভাষানটেক, গাজীপুরের শ্রীপুর ও নরসিংদীর পলাশ থানার একাধিক ডাকাতি ও হত্যাকান্ড সহ একাধিক  মামলার আসামী সবুজ ওরফে সেলিম আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস গত শনিবার দিবাগত রাতে শিবপুর উপজেলার কামড়াবো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, আটককৃত মোঃ সবুজ ওরফে সেলিম দীর্ঘদিন ধরে ডাকাতি, হত্যা সহ একাধিক মামলায় পলাতক ছিল। তার বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, নরসিংদী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাকে পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]