নরসিংদীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর ৩ বন্ধু নিহত

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন।  সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্ধারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), একই গ্রামের বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) এবং বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা  তিনজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানান স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় তিন বন্ধু মিলে নরসিংদী শহরে কোনো এক মার্কেটে খেলার সামগ্রী কিনতে এসেছিলেন। কেনাকাটা ও ঘুরাফেরা শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তারা। রাতে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা সড়কের বান্ধারদিয়া এলাকায় এসে পৌঁচ্ছালে বিপরীতদিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশিক ও সাইফুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, তিন বন্ধুই নিয়মিত খেলাধুলার পাশাপাশি একসাথে চলাফেরা করত। তারা খেলার সামগ্রী কিনে আসার পথে  সড়ক দুর্ঘটনায় মারা যায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। লাশগুলো থানায়  রাখা হয়েছে। নিহতদের পরিবার বিনাময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]