নবীগঞ্জে পুলিশের অভিযানে এজহার নামীয় প্রধান আসামী রোমান গ্রেফতার

Share the post
স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এজহার নামীয় আসামী রোমান আহমেদ কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলো- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আ: তাহিদ এর পুত্র রোমান আহমেদ। বাদী আজাদূর রহমান গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ নবীগঞ্জ থানার মামলা নং ২০,ধারা১৪৩/৪৪৭/১১৪/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড মামলা দায়ের করেন।
এরপর গত ৪ অক্টোবর রাত ৮ঘটিকার সময় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:  কালাম হোসেন পিপিএম এর দিকনির্দেশনা ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই অনিক পাল এর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে  মধ্যসমত গ্রাম থেকে নবীগঞ্জ থানার পেনাল কোড এর এজহার নামীয় আসামি রোমান আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজাদুর রহমান জানান,আমার বাড়ীতে রোমান গংরা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এসে আমার ভাই সহ পরিবারের সবাইকে  এলোপাতাড়ি হামলা চালায়। এতে গ্রুরুত্ব আহত অবস্থায় নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে নবীগঞ্জ থানায় ৩ জন কে আসামী করে মামলা দায়ের করি।  তাদের মধ্যে একজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছেন। বাকী দুইজন আসামি জামিনে আছেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, এজহার নামীয় আসামীকে গ্রেফতার করে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]