‎নবীগঞ্জে ডোবায় পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু একই গ্রামের লুৎফুর রহমান ও আখি বেগম দম্পতির একমাত্র সন্তান।

‎রবিবার (৬ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সাফওয়ান বাড়ির পাশে খেলছিল। এ সময় পরিবারের অজান্তে সে পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তার বাবা লুৎফুর রহমান ডোবায় ছেলের নিথর দেহ ভেসে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অনিক পাল ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান।

‎ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]