নড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

Share the post
মোঃ আমির হোসেন জেলা প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনির বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০)  কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর)  রাতে ১০টায়  নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের কোব্বাস মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কোব্বাস মাদবর কান্দি এলাকার শাহজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল শর্টগান ও দেশীয় তৈরি অস্ত্রসহ শাহজাহান মোল্লার ছেলে মানিক মোল্লা(৩০ )কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মানিক মোল্লাকে প্রাথমিক আটক করে জিজ্ঞাসাবাদ করলে মানিক মোল্লার দেখানো মতে তার বসত ঘড় থেকে একটি সিঙ্গেল শর্ট গান ও দেশীয় অস্র উদ্ধার করা হয় ।
অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও যৌথ বাহিনির এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটক মানিক মোল্লাকে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্প্রতি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে যৌথ বাহিনী অভিযান জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শরীয়তপুরের  চিডারচরে শিয়ালের আক্রমনে  স্কুল শিক্ষার্থী আহত 

Share the post

Share the postমোঃ আমির হোসেন জেলা শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর মাঝে অবহেলিত জনগোষ্ঠীর চরাঞ্চল সীডল্যান্ট খ্যাত  চিডারচরে   শিয়ালের কামড়ে এক স্কুল ছাএ আহত হয়েছেন। সারজমিনে জানা গেছে কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চলের  আঃ মান্নান মল্লিকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ  আমিনুর খলিফার ছেলে প্রথম  শ্রেনীর ছাএ সামিল (০৭) আজ বুধবার  বিকাল ০৩ টার […]

আইসিইউ বেডে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, চিকিৎসার সহযোগিতা চায় অসহায় শিমুলের পরিবার!

Share the post

Share the postমোঃ আমির হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলাই বেপারীর কান্দি নিবাসী আমজেদ শিকদারের ছেলে মোঃ শিমুল(১৬) সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ বেড নং ১১ তে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গত ১৮/০৯/২৫ তারিখে  মোঃ শিমুল একটি ভয়াবহ মোটরবাইক  দূর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। অসুস্হতার মারাত্নক অবস্হায় ০১/১০/২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল […]