নওগাঁ সীমান্তে ভারতীয় ৬টি মহিষসহ ৪ চোরাকারবারি আটক বিজিবি

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ০৬টি ভারতীয় মহিষসহ ০৪ জন চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।রবিবার (০৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮ টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ০৬টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ০৪টি মোবাইল ফোনসহ ০৪ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ রাশেদুল ইসলাম (২৬), মোঃ জহুরুল ইসলাম (৪০), মোঃ হুমায়ুন কবির (৩৮) ও মোঃ তরিকুল ইসলাম (৩৫)। তারা সবাই ধামইরহাট থানার বাসিন্দা।
আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গবাদিপশুসহ জব্দকৃত মালামাল মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ধামইরহাট সীমান্ত এলাকায় ভারতীয় মহিষ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ টি মহিষসহ চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মহিষ পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]