নওগাঁর সাপাহারে দুর্বৃত্তের হামলায় উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় দুর্বৃত্তের হামলায় জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ-হিল কাফি নিহত হয়েছেন। নিহত জামায়াত নেতা কাফির উপজেলার কাওয়াভাসা গ্রামের বাসিন্দা । তার বাবার নাম মাওলানা আব্দুর রহিম। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ জানান, গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে দলীয় কার্যালয় থেকে মিটিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আব্দুল্লাহ হিল কাফি। পথে উপজেলার সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে মারপিট শুরু করে পালিয়ে যায় তারা। কিছু পরে দলীয় কিছু লোকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে সড়কের উপরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ আগস্ট) তার মৃত্যু হয়। ওসি আরও জানান, আব্দুল্লাহ হিল কাফির সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাদের মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে যায়। তবে ঘটনাটি রাজনৈতিক কারণে নাকি কেবলমাত্র ছিনতাই করার উদ্দেশ্যে ঘটনা হয়েছে তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]