নওগাঁর পোরশা সীমান্তে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ  : নওগাঁর পোরশা উপজেলা সীমান্তের পূর্ণভবা নদী থেকে অজ্ঞাত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নীতপুর এলাকার টেকঠাঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পোরশার ভারতীয় সীমান্ত দিয়ে প্রবাহিত পূর্ণভবা নদী। গত কয়েকদিন ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় লোকজন নদীর তীরে এসে বিকেল করে পানি বৃদ্ধি ও পশ্চিম দিক ভারতের দিকে সূর্য অন্তের অপরূপ দৃশ্য দেখেন। আজও বিকেলে স্থানীয় লোকজন নদীর তীরে তা উপভোগ করার সময় টেকঠাঘাট এলাকায় নদীর মধ্যে এক অজ্ঞত ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পোরশা থানার (ওসি) আতিয়ার রহমান জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৭-৪০ বছর বয়সের ওই ব্যক্তির শরীরে কালো চেক শার্ট ও পরণে কালো প্যান্ট পরা আছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। শনিবার (১৩ জুলাই) মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]