”নওগাঁয় লায়লা কানিজ লাকির বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সভা”

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : বাংলদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বি এম ইউ জে)  কেন্দ্রীয় নির্দেশে, নওগাঁ জেলা মুক্তির মোড়  কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টা হতে দুপুর ১২,৩০ মিঃ পর্যন্ত, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই মানব বন্ধ ও আলোচনা সভার, সভাপতিত্ব করেন  মোঃ খোরশেদ আলম, সভাপতি, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বি এম ইউ জে),জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক লাখো কণ্ঠ  নওগাঁ জেলা শাখা, সঞ্চালনা করেন মোঃ হাবিবুর রহমান, সাধারণ-সম্পাদক মফস্বল সাংবাদিক ইউনিয়ন  প্রতিনিধি মহোনা টিভি নওগাঁ জেলা শাখা, এ সময় বক্তব্য রাখেন মোঃ এমদাদুল হক সুমন, সাবেক সভাপতি, নওগাঁ জেলা প্রেস ক্লাব,মির্জা তুষার আহমেদ, দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ইউনিয়ন প্রতিনিধি জাতীয় দৈনিক গণকণ্ঠ ও চ্যানেল ২১ নিউজ নওগাঁ, মোঃ আব্দুল আজিজ, সভাপতি মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখা, এ.বি.এম হাবিবুর রহমান, সভাপতি বন্ধু ফোরাম প্রেসক্লাব নওগাঁ, মোঃ জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক বন্ধু ফোরাম প্রেসক্লাব নওগাঁ, এ কে এম ফজলে মাহমুদ চাঁদ, আইন বিষয়ক সম্পাদক বাংলদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা। উক্ত মানব বন্ধনে বক্তারা বক্তব্যে বলেন এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যথায় কটর আন্দোলন গড়ে তোলা হবে। ছাগল–কাণ্ডে আলোচিত এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ(উপজেলা চেয়ারম্যান)  সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য ‘উদ্দেশ্যমূলক, কুরুচিপূর্ণ বলে মনে করেছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এক বিবৃতিতে ‘উদ্দেশ্যমূলক’ বক্তব্য প্রত্যাহার ও হীন বক্তব্যের জন্য লায়লা কানিজকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে (বিএমইউজে)। গত রোববার এক বিবৃতিতে বিএমইউজে কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারন সম্পাদক শিবলী সাদিক খাঁন এ দাবি জানান। লায়লা কানিজ সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও হীন উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বড় বড় সাংবাদিদের কিনে পকেটে রেখেছি সব থেমে যাবে’। তার এমন বক্তব্য সাংবাদিক সমাজকে মর্মাহত করেছে। এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সভাপতি খোরশেদ আলম বলেন বর্তমান সরকার সাংবাদিক বান্ধব,তার আমলে সাংবাদিকদের লাঞ্ছিত কেউ করতে পারেনি,
লায়লা কানিজ ও সাংবাদিকদের লাঞ্ছিত করে পার পাবেনা। তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহনের জন্য সরকার প্রধানের কাছে জোর আবেদন করেন। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কোঠর আন্দোলনের ডাক দিবে বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]