ধানমন্ডিতে পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা

Share the post

রাজধানীর ধানমন্ডিতে ফুটওভার ব্রিজ দিয়ে সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।  শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ধানমন্ডি ২৭ নম্বরের ফুটওভার ব্রিজ দিয়ে নিচে নামার সময় সিঁড়িতে থাকা অবস্থায় পেছন দিক দিয়ে চুল টান দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন শায়লা বিথী।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, তিনি অভিযোগ নিয়ে আমাদের থানায় এসেছিলেন। সিঁড়ি দিয়ে ফুটওভার ব্রিজে থেকে নামার সময় কে বা কারা পেছন দিক থেকে তার চুল টান দিয়ে সিঁড়ির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন। তবে তিনি কাউকে দেখতে পাননি। ঘটনাটি শেরেবাংলা নগর থানা এলাকায় হওয়ায় অভিযোগকারী শায়লা বিথী সেখানে গিয়েছেন।

এদিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খ্যাতনামা পর্বতারোহী শায়লা বিথী অভিযোগ করেছেন, ফুটওভার ব্রিজ দিয়ে নিচে নামার সময় সিঁড়িতে থাকা অবস্থায় কে বা কারা পেছন দিক থেকে চুল টান দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন।এরকম অভিযোগের ভিত্তিতে বিস্তারিত ঘটনা জানতে পুলিশ কাজ করছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখার চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]