ধর্ষণের বিরুদ্ধে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

Share the post

নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ভোলায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাগুরায় ধর্ষণের পর শিশুহত্যাসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদ জানান। তারা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। শিশু, বৃদ্ধা এমনকি গর্ভবতী নারীরাও এর শিকার হচ্ছেন, যা সমাজের জন্য গভীর সংকেত। শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট কোথাও নারীরা নিরাপদ নন। তাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বিবি হাফসা, ফিকা, আঁখি আক্তার, ফিমা, ফারিন, মাইসা, নিনজু, মহিমা, মিথিলা, সানিয়া প্রমুখ। কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন ধারণ করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শিক্ষার্থীরা দাবি জানান, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মোঃ সামিরুজ্জামান 

ভোলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]