ধর্ম পাল‌নে স্বকীয়তা রে‌খেই উৎসবে মাত‌বে চট্টগ্রাম: রেজাউল ক‌রিম চৌধুরী

Share the post
নিউজ ডেস্ক: ‌বৌদ্ধ‌দের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা উৎস‌বে উপ‌স্থিত হ‌য়ে সকল‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সি‌নিয়র যুগ্ম সাধারন সম্পাদক, চ‌সিক মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রেজাউল ক‌রিম চৌধুরী।
গতকাল সন্ধ্যায় প্রবারনা উপল‌ক্ষে বিহ‌া‌রে উপ‌স্থিত বৌদ্ধ‌দের উদ্দে‌শ্যে শু‌ভেচ্ছা বক্তব্য রাখ‌তে গি‌য়ে তি‌নি ব‌লেন, চট্টগ্রাম হ‌চ্ছে এমন এক অঞ্চল যেখা‌নে দে‌শের সব‌চে‌য়ে বেশী সংখ্যক সম্প্রদায় ও জা‌তি গোষ্ঠীর বসবাস। আবহমান কাল হ‌তে সকল সম্প্রদা‌য়ের সাধকগণ বৈ‌চিত্রপূর্ণ চট্টগ্রাম‌কে সাধনার উপযুক্ত স্থান হি‌সে‌বে বে‌চে নি‌য়ে‌ছেন। এখা‌নে বার আউ‌লিয়ার পীঠস্থান, এখা‌নেই ছিল প‌ন্ডিত বিশ্ব বিদ্যালয়, এখা‌নে মেধসমু‌ণির পাহাড় থে‌কে আধু‌নিক যু‌গে হিন্দু‌দের দূর্গা পূজার প্রচলন শুরু হয়। এখা‌নে খ্রীষ্টানসহ র‌য়ে‌ছে আ‌রো অ‌নেক নৃতা‌ত্বিক জন‌গোষ্ঠীর অংশ। এখা‌নে সক‌লে নি‌জে‌দের স্বকীয় ধর্মীয় বি‌ধি মে‌নে নি‌র্বি‌ঘ্নে তা‌দের উৎসব পালন কর‌বে। আর উৎস‌বের আনন্দ উপ‌ভোগ কর‌বে সক‌লে মি‌লেই। এমন এক‌টি শা‌ন্তি, সৌহার্দ্যময়, অসাম্প্রদা‌য়িক চট্টগ্রাম থাক‌বে আমা‌দের ‌প্রিয় চট্টলা, এটাই বঙ্গবন্ধুর আদ‌র্শিক একজন কর্মী হি‌সে‌বে আমার চাওয়া।
বক্তব্য শে‌ষে বৌদ্ধ‌দের সা‌থে মি‌লে ফানুস উ‌ত্তোলন ক‌রে আনন্দ ভাগাভা‌গি ক‌রে নেন তি‌নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]