দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইবি শিক্ষার্থীরা

Share the post
ইবি প্রতিনিধি: বন্যায় প্লাবিত হয়ে দেশের ১১ টি জেলায় প্রায় অর্ধ কোটির বেশী মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের সহায়তা করতে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যার্তদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী বন্যায় আক্রান্তদের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছেন তারা। কখনো নৌকা আবার কখনো ভ্যানে করে ত্রাণসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, জেলা সমিতি ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় সপ্তাহব্যাপী বন্যাকবলিত মানুষের জন্য ফান্ড কালেকশনের কাজ করেন। এরপর সব একত্র করে ৭ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের ত্রাণসামগ্রী নিয়ে দুটি বাস যোগে নোয়াখালী ও লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ইতোমধ্যে নোয়াখালীর টিম পাঁচগাঁও ইউনিয়নের আবুতোরাব নগর গ্রামে পৌঁছে সেখানে যারা ত্রাণ পায়নি এখনো তাদের খুঁজে বাড়ি বাড়ি যেয়ে ত্রাণসামগ্রী দিচ্ছেন তারা। এছাড়াও প্রায় ১০০০ প্যাকেট ত্রাণ নোয়াখালী এবং লক্ষ্মীপুরের বিভিন্ন পয়েন্টে ক্যাম্পাসের স্টুডেন্টরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সেখানে দেওয়া শেষ হলে বাকি অংশ নিয়ে তারা ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন।
নোয়াখালী যাওয়া শিক্ষার্থী আসিফ বলেন, এখানে তেমন কোনো সমস্যা হচ্ছে না, স্থানীয় সবাই অনেক হেল্পফুল। তবে এখানের সবাই ত্রাণ চাচ্ছে কিন্তু আমাদের পক্ষে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছেনা। আমরা বেছে বেছে যারা প্রকৃতপক্ষে যোগ্য এবং আগে একবারও ত্রাণ পায়নি তাদের দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা ৫০ টা পরিবারকে দেওয়ার জন্য ত্রাণ নিয়ে এসেছি। টিমের বাকীরা অন্যান্য পয়েন্টে দিচ্ছেন। মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। লক্ষ্মীপুর টিমের ইয়াহিয়া বলেন, রাস্তায় জ্যামের কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে যায়। গতকাল রাতে বিশ্রাম করে আজকে টোটাল ত্রাণ ৩ ভাগে ভাগ করে একভাগ ক্যাম্পাসের বাসে রেখে বাকি দুইভাগ স্থানীয়দের সহায়তায় আমরা ৩টি স্পটে ত্রাণসামগ্রী বিতরণ করি। এখানে প্রায় বুক সমান পানি রয়েছে। আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা সাঁতার কেটে মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। বন্যার্ত মানুষের যে হাহাকার, তা বলে বোঝানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]